মতামত

ইয়াবা সন্ত্রাস

মোঃহাসানুজ্জামান সন্দ্বীপি:
ইয়াবা এখন আর মাদক নয় বরাবরই একটি সন্ত্রাস। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী ইয়াবাকে নিয়ে একটি সিন্ডিকেট সৃষ্টি করে। এ সিন্ডিকেটে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি থেকে প্রভাবশালী সেবনকারী পর্যন্ত কতিপয় সুবিধাভোগীর নেটওয়ার্ক থাকে।তাদের এই চেইনটাই ইয়াবা সন্ত্রাস। 

ইয়াবা সেবনকারী নিজে আসক্ত হওয়ার পাশাপাশি সমাজে সন্ত্রাসবাদের জন্ম দেয়। যার ফলশ্রুতিতে সমাজে চুরি,ডাকাতি,ছিনতাইসহ খুনের মতো ঘটনা ঘটায় ইয়াবা সিন্ডিকেট। সম্প্রতিকালে অধিকাংশ খুনের ঘটনার নেপথ্যে থাকে ইয়াবা সন্ত্রাস। 

ইয়াবা সন্ত্রাস নির্মুলে সবার আগে ইয়াবা সেবনকারী চেইনটা নষ্ট করে দিতে হবে। আর একাজে সবচেয়ে ভূমিকা নিতে হবে পরিবার ও সমাজকে।পারিবারিকভাবে সেবনকারীকে মাদকাসক্ত নির্মুল চিকিৎসাসহ এর ক্ষতিকর প্রভাব নিয়ে সামাজিক সভা,সেমিনার বা সুশীল সমাজকে নিয়ে ইয়াবা নির্মুল কমিটি করা যেতে পারে। তারপরে অাইন-শৃঙ্খলাবাহিনী ইয়াবা ব্যবসায়ীদের নেটওয়ার্কে হানা দিয়ে চ্যানেলটা ভেঙ্গে দিতে হবে।এক্ষেত্রে আইন রক্ষককে ভক্ষকের ভূমিকা পরিহার করতে হবে।যেটির অভিযোগ বিভিন্ন সময়ে শোনা যায়।

ইয়াবা সন্রাসের লাগাম টেনে ধরতে না পারলে অচিরেই সামাজিক অস্থিরতা,ব্যাপক সন্ত্রাসবাদ সমাজের প্রতিটি ক্ষেত্রে ছেয়ে যাবে।যার প্রভাব একটি সুষ্ঠু ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টিতে অন্তরায় হয়ে দাঁড়াবে।