খুটাখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
খুটাখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দৈনিক অনুসন্ধান | ০৭:৫৯ পিএম, ২০২৩-০৬-০৪

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
নানার বাড়ীতে বেড়াতে এসে মসজিদের পুকুরের পানিতে ডুবে আফরা মনি (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
৪ জুন (শনিবার) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।
আফরা মনি পাশ্ববর্তী ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের প্রবাসী শাহাদত হোসেনের কন্যা।
তার নানার বাড়ী নয়াপাড়ার মোঃ ইসলামের বাড়ীতে মার সাথে গতকদিন আগে সে বেড়াতে আসে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আফরা মনি গত কদিন পূর্ব ডুলাহাজারা থেকে তার মায়ের সাথে নানার বাড়ী খুটাখালী নয়াপাড়ায় বেড়াতে আসে। শনিবার সকালে শিশুদের সাথে সে মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ পানিতে ভেসে উঠে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
রিলেটেড নিউজ
এ সম্পর্কিত আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনও'র বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ