নিউইয়র্কের ব্রুকলিনে ইফতার ও দোয়া মাহফিল করেছে অধ্যাপক আমজাদ
নিউ ইয়র্ক অফিসঃ
যুক্তরাষ্ট্রে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী ব্যবসায়ী ও সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন।
ব্রুকলিন বায়তুল জান্নাহ জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশীরা এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাইতুল জান্নাহ জামে মসজিদের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মসজিদের সাধারণ সম্পাদক ওমর ফারুক,
যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ইকবাল হায়দার ,
যুক্তরাষ্ট্র সন্দ্বীপ সোসাইটির বর্তমান সভাপতি আব্দুল হান্নান পান্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ,
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ সহ প্রবাসের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। দেশের শান্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের প্রেস খতিব মাওলানা আশরাফ উল্লাহ ।