নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন
শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন-
যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ ১ম বারের মতো বনভোজনের আয়োজনে বাংলাদেশীদের অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণের মিলন মেলায়।
ব্রুকলিন প্রসপেক্ট পার্কের গার্ডেন প্রাঙ্গনে প্রায় ৫ শত'র বেশি লোকের উপস্থিতিতে অত্যন্ত আনন্দ ঘন মুহুর্ত হয়ে উঠে। অনেকদিন পর একে-অপরকে কাছে পেয়ে মেতে উঠেন গল্প ও আড্ডায়।প্রবাসও হয়ে উঠে এক একখণ্ড সন্দ্বীপ।
আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সোহেলের সভাপতিত্বে বনভোজনের আহ্বায়ক মো: আমজাদ দেশের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজের পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান।
এছাড়াও সাধারণ সম্পাদক রিমন চৌধুরী, এমলাক হোসেন ফয়সল, মো: আফছার, আশ্রাফ, মোঃ আবিরসহ সবাইর সহযোগিতা ও বনভোজন বিশেষ করে সন্দ্বীপ বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগীতাসহ রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নানা শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।
পরে সভাপতি জাহাঙ্গীর আলম সোহেল , তার বক্তব্যে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সফলতার সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।