ভিন্নচোখে

মাদক মামলার পরিবারের ঔদ্ধত্য।। একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও বিজিবিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সংবাদ সম্মেলন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেন এক মাদক ব্যবসায়ীর পরিবার। বাংলাদেশের সুসংগঠিত আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি। বিজিবির বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে একটি বিল্ডিং  এ, এই মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেন। একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেন মাদক কারবারীর পরিবার। সংবাদ সম্মেলনে বলেন, উল্লেখিত বাড়ি থেকে ৫৯ বিজিবি গত বুধবার ১০ জানুয়ারী দুপুরে ফোন দিয়ে শাহাদাতকে ক্যাম্পে ডাক দেয় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ানের অধিনস্ত সোনামসজিদ বিওপি।

এরই ধারাবাহিকতায় বাসা থেকে সরল মনে ক্যাম্পে যায় শাহাদাত। এর পরই তাকে বিপুল পরিমাণ (১৯৮৫ পিচ ইয়াবা, ১ কেজি ৫৬৫ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ফেনসিডিল) সহ আটক দেখায় বিজিবি। অথচ এসবের সাথে শাহাদাতের কোনরকম সম্পর্ক নেই। পরিবারের সদস্যদের ধারণা বিজেপির কথামতো কাজ না করাই তাকে এভাবে মিথ্যা, বানোয়াট মাদক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন শাহাদাতের পরিবার।

প্রকৃতপক্ষে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক কারবারীদের রুখে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করছেন ৫৯ বিজিবি। ইতিপূর্বেও একাধিক আগ্নেয় অস্ত্র গোলাবারুদ ম্যাগাজিন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছেন ৫৯ বিজিবি। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে ৫৯ বিজিবি। তাদের এ ধারাবাহিকতা অপরিহার্যভাবে অব্যহত থাকবে।

সংবাদ সম্মেলনের বিষয়ে শাহাদাতের ভাই শামীমের সাথে মুঠো ফোনে কথা বলে জানা যায় এর পূর্বেও শাহাদাতের নামে মাদক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে চলমান। এবং শাহাদাতের বিবাহের বিষয়ে জিজ্ঞাসা করলে প্রতিবেদককে শাহাদাতের ভাই শামীম জানান শাহাদাত বিয়ে করেছেন ১৫ বছরের এক কিশোরীকে। যা বাংলাদেশে আইনের বহির্ভূত।