খেলা

যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্টে গোল্ড ম্যাডেল জিতেছে আয়াস ওয়াফাহ। শনিবার নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।

ছেলের এমন দারুণ সাফল্যে মিডিয়া ব্যক্তিত্ব মা রিজোয়ানা আলভি জানান- "যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহন করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড ম্যাডেল পাওয়া সৌভাগ্যের। এজন্য আল্লাহর কাছে  শুকরিয়া আদায় করছি।"

আয়াস ওয়াফাহ নিজের এ সফলতায় দৈনিক অনুসন্ধানকে জানান- "আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো। আমার জনু সবাই দোয়া করবেন।" স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জন পার্টিসিপেন্ট অংশ নেয়। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই গোল্ড ম্যাডেল জিতেন। আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভে গ্রেড সেভেনে পড়াশুনা করছেন।