শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০১:৪২ পিএম, ২০২০-০৮-২৩
পাকিস্তান রাষ্ট্রদূত হিসেবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে দূতাবাস ভবন বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর দ্যা নেশনের।
খবরে বলা হয়, পাকিস্তানের ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) সাবেক এ রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগটি এনেছে। আদালতে সংস্থাটি বলেছে, বেআইনিভাবে জাকার্তার পাকিস্তান দূতাবাস ভবন বিক্রি করে দিয়েছেন মুস্তাফা আনোয়ার। ২০০১-২০০২ সালে দায়িত্বে থাকাবস্থায় তিনি অবৈধ এ কাজটি করেন।
অভিযোগে এনবিএ আরও জানিয়েছে, পানির দরে মুস্তাফা ভবনটি বিক্রি করে দিয়েছেন। এতে দেশের ১৩২ লাখ ডলারের ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন।
বিক্রির প্রক্রিয়া শুরুর পর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ঘটনার জন্য আনোয়ারকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের আদালত।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited