dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ব্রীজ ভেঙে সিমেন্টের বস্তাসহ ট্রাক খালে, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৬ পিএম, ২০২০-০৮-২৪

ব্রীজ ভেঙে সিমেন্টের বস্তাসহ ট্রাক খালে, চালক নিহত

গাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালের পানিতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই নিহত হয়েছেন ট্রাকের চালক।

সোমবার (২৪ আগস্ট) সকালে ফুলছড়ি উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পশ্চিম ছালুয়া-পূর্ব ছালুয়া নামে এলাকার জোড় বলতা বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে একটি ট্রাক প্রায় ৫শ বস্তা সিমেন্ট নিয়ে ফুলছড়ির কালিরবাজার আসছিলো। ট্রাকটি বাদিয়াখালি হয়ে পশ্চিম ছালুয়া এলাকার জোড় বলতা বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। তাৎক্ষণিক ট্রাকের নিচে চাপা পড়া হেলপারকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক।

ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। ব্রিজের উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড দেয়া আছে। তারপরেও ব্রিজের ওপরে অতিরিক্ত মাল বহনের কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে, এ দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলার সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর