dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মৃত্যু নিশ্চিত করতেই সিনহার শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি, গলায় ক্ষতের কারণ খুঁজছে তদন্তকারীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৫:২১ পিএম, ২০২০-০৮-২৪

মৃত্যু নিশ্চিত করতেই সিনহার শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি, গলায় ক্ষতের কারণ খুঁজছে তদন্তকারীরা

শরীরে অস্ত্র ঠেকিয়ে তিনটি গুলি করা হয় সিনহা রাশেদকে। সুরতহালের সময় ও পরে ময়না তদন্তের রিপোর্ট দেখে এবিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। প্রথম গুলি হাতে করার পর, পরের দুটি একসাথে বুকের নিচে ঠেকিয়ে করা হয়। এরপরের গুলিটিও বাম কাঁধের নিচে থেকে করা হয়। এখন প্রশ্ন হলো একজন সন্দেহভাজনকে আটকাতে শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে হবে কেনো? তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

৩১ জুলাই রাতে ঘটনার সময় প্রথম গুলির পর পরই অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে দ্বিতীয়-তৃতীয় গুলি করেন বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত। তার পেছনেই দাঁড়িয়েছিলেন সিনহা হত্যা মামলার তিন নম্বর আসামি বরখাস্ত এস আই নন্দ দুলাল।

তিনি বলেন, প্রথম তিনটি গুলি লাগার পরও কুঁজো হয়ে দাঁড়িয়েছিলেন মেজর সিনহা। এরপরই চতুর্থ গুলিটি করেন লিয়াকত। মাটিতে লুটিয়ে পড়েন সিনহা।

আসলে কী ঘটেছিলো সেদিন সে বিষয়ে তদন্ত করছেন সংশ্লিষ্টরা। মেলানোর চেষ্টা করছেন সাক্ষী, আলামত আর প্রযুক্তির মাধ্যমে। এখন প্রশ্ন হলো, সন্দেহভাজন একজনকে আটকাতে এতোগুলো গুলি কেন করতে হবে?

সুরতহাল, ময়না তদন্ত প্রতিবেদন ও এখন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, খুব কাছে থেকেই প্রথম গুলিটি করেন লিয়াকত। সেটি বাম হাতের বাহু ভেদ করে বেরিয়ে যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে দ্বিতীয় ও তৃতীয় গুলিটি করা হয় শরীরে ঠেকিয়ে, একই জায়গায়, বাম পাঁজড়ের ঠিক নিচে। একই জায়গা দিয়ে ঢুকে একটি গুলি পিঠ বরাবর বেরিয়ে যায়। বুক ও পেট অতিক্রম করে আরেকটি গুলি বের হয় পেছনে কোমড়ের একটু ওপর দিয়ে।

একজনকে ধরাসায়ী করতে আরও গুলির প্রয়োজন ছিলো কী? সেই প্রশ্নও ঘুরছে। কারণ, চতুর্থ গুলিটিও করা হয় শরীরে ঠেকিয়ে। বাম কাঁধের ঠিক নিচে পিস্তল উঁচিয়ে গুলি করেছিলেন লিয়াকত। মৃত্যু নিশ্চিত করাই ছিলো যার উদ্দেশ্য।

জানা যায়, জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন আসামিরা। সিনহার শরীরের মোট সাতটি ক্ষতের মধ্যে ৭ম ক্ষতটি ছিলো গলায়। সেই গভীর ও বিস্তৃত ক্ষত-এর কারণ খুঁজছেন তদন্তকারীরা।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর