dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০২:৫৫ পিএম, ২০২০-০৮-৩১

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

সুইডেনের মালমো শহরে মুসলমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনের কপি পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)।

ওআইসি এক বিবৃতে জানায়, ‘সুইডেনের মালমোতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে ব্যঙ্গ করে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এমন ঘৃণ্য কাজ অপ্রত্যাশিত। এই ঘটনা ধর্ম ও বিশ্বাসের প্রতি ঘৃণা প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টার পরিপন্থী।’ উসকানিমূলক কাজে জড়িতদের বিরুদ্ধে সুইডিশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করা হয়।

তা ছাড়া ওআইসির ইসলামফোবিয়া অবজারভেটরি বিভাগের পক্ষ থেকে সুইডেনে বসবাসরত মুসলিমদের সহিংসতামূলক কোনো কাজে না জড়িয়ে রাষ্ট্রীয় আইন অনুসরণ করে সমস্যা সমাধান করার আহ্বান করা হয়। বিশ্বের নানা প্রান্তে ইসলাম ও মানবতার বিরুদ্ধে সহিংস ঘটনাগুলো পর্যবেক্ষণ করে ওআইসির এই বিভাগ।

খবরে আরো বলা হয়, রাষ্ট্রীয় সহিংসতা বন্ধে রাষ্ট্রীয় আইনের অনুসরণ করে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে ওআইসি। জাতিসংঘের মানবাধিকার সংস্থার ১৬/১৮ নং ধারার আলোকে ধর্মীয় সহিংসতা ও উসকানি প্রতিরোধ করে সবার অধিকার প্রতিষ্ঠার দাবি জানায় ওআইসি।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ আগস্ট) ইসলাম ধর্ম নিয়ে ঘৃণা ও অবজ্ঞা করার পর সুইডেনের মালমো শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়। কোরআন পোড়ানোসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেশটির কট্টরপন্থী দল হার্ড লাইনের নেতা রামসেস পেলুডানকে দুই বছরের জন্য সুইডেন প্রবেশে নিষেধ করা হয়। নিষেধাজ্ঞার পর দলের সদস্যরা শহরে আরো তীব্র সহিংস বিক্ষোভ শুরু করে।

রিলেটেড নিউজ

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত


আলোকিত সংঘ'র ঈদ-উপহার বিতরণ

আলোকিত সংঘ'র ঈদ-উপহার বিতরণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত


সন্দ্বীপে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বকুল

সন্দ্বীপে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বকুল

দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ  সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত


ফিলিস্তিনে  ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত


ছবি আছে  ইসরায়েলী বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ

ছবি আছে ইসরায়েলী বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত


সৌদি আরবে চাঁদ উঠেছে, পবিত্র হজ্ব ২৭ শে জুন

সৌদি আরবে চাঁদ উঠেছে, পবিত্র হজ্ব ২৭ শে জুন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর