খেলা

রহমতপুরে টি-টেন টূর্নামেন্ট উদ্বোধন

সন্দ্বীপের রহমতপুরে টি-টেন উন্মুক্ত 
লং পিচ ক্রিকেট টূর্ণামেন্ট- ২০২১ এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি উন্মোচন শেষে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন-
উদ্বোধক-মাস্টার আমিনুর রসুল খান জহির, প্রধান শিক্ষক, গাছুয়া একে একাডেমী উচ্চ বিদ্যালয়। 

রহমতপুর পশ্চিম সাগর পাড়ের (বীচ সংলগ্ন) আরপিএল হোম গ্রাউন্ডে ১৮ জানুয়ারী, বেলা ২.৩০ মিনিটে আন্ন্দঘন
পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত এ টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয়-
দলইপাড়া ক্রিকেট একাদশ বনাম এক্স ক্রিকেটার এবি কলেজ।এ সময় দুই দলের
খেলোয়াররা ছাড়াও টূর্ণামেন্টে অংশগ্রহনকারী ১৯ টি দলের প্রতিনিধিরাও 
উপস্থিত ছিলেন।

টূর্ণামোন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, রহমতপুর ইউনিয়ন 
আওয়ামীলীগের সভাপতি, কামরুল হাসান খান, রহমতপুর ইউপি সদস্য আবু জাহেদ,
খেলা পরিচালক হাসানুল হক রুবেল,সহকারী পরিচালক নজরুল ইসলাম বাবু,ম্যাচ রেফারী মাস্টার শাহেদুল ইসলাম প্রমুখ।