সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার
-
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চক্র কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ঘটনার পরবর্তীতে সাতকানিয়া থানার চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ এর আন্তরিক প্রচেষ্টায় দুর্ধর্ষ অভিযানে গ্রেপ্তার হয়েছে চার জন ধর্ষণকারী।
গত বুধবার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মাহালিয়া শহিদের নালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এ ঘটনার পর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।