শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:৫৩ এএম, ২০২০-০৮-২৫
বেশ ক’দিন ধরেই যেন জীবনানন্দে মেতে আছেন মডেল-অভিনেত্রী ও উন্নয়নকর্মী মিথিলা। ক’দিন ধরেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে জীবনানন্দ দাশের কবিতা শেয়ার করে চলেছেন তিনি। সাথে জুড়ে দিচ্ছেন নিজের ছবিও। কখনও যেন সুরঞ্জনা, কখনও বা বনলতা সেন হওয়ার বাসনা।
গত ১৯ আগস্ট মিথিলা শেয়ার করেন, কবি জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’ কবিতার লাইন- “সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো; পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন; কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো; গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়েকী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।
পরদিন আবার শেয়ার করেন কবির ‘আমাকে তুমি’ কবিতাটির কিছু পংক্তি- ‘একটা ধবল চিতল-হরিণীর ছায়া/আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো/ নদীর জলে/ সমস্ত বিকেলবেলা ধ’রে/ স্থির।’
সাথে যথারীতি তার নিজের একটি ছবি জুড়ে দেন মিথিলা।
সোমবার তো ‘বনলতা সেন’ কবিতার লাইনই শেয়ার করলেন মিথিলা। ‘সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’- সাথে ক্লাসিক লুকের একটি ছবি। যেন বনলতা সেন হওয়ার বাসনা পেয়ে বসেছে তাকে।
বলাইবাহুল্য, মিথিলার এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দুই বাংলার অনেক তারকারাও এতে মন্তব্য করছেন। হাজার হাজার শেয়ার ও রিঅ্যাকশন হচ্ছে।
করোনাকালের পুরোটা সময় ঢাকাতেই ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সাথে গাঁটছড়া বাঁধা মিথিলা। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সম্প্রতি ছুটে গেছেন স্বামীর কাছে। সঙ্গে আছে একমাত্র মেয়েও আইরাও। স্বামী-সন্তানের মাঝে থেকেও বনলতা সেন হওয়ার তীব্র আকুতি!
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, ন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited