dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ময়মনসিংহে রেললাইনে পাথরে বদলে ইটের খোয়া!

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১২ পিএম, ২০২০-০৮-২৫

ময়মনসিংহে রেললাইনে পাথরে বদলে ইটের খোয়া!

রেল সেতুতে লোহার পরিবর্তে বাঁশের ব্যবহারের পর এবার রেল লাইনে পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া। ময়মনসিংহে এমন ঘটনা ঘটেছে। ময়মনসিংহ রেলস্টেশন থেকে কেওয়াটখালী লোকশেড পর্যন্ত দুই কিলোমিটার লাইনে পাথরের বদলে ইটের খোয়া দেয়া হয়েছে। পাথরের পরিবর্তে ইটের খোয়ার ব্যবহার নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।  
ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, লাইনটির স্লিপার কাঠের, দীর্ঘদিন তা পরিবর্তন না করার কারণে বেশীরভাগই পচে গেছে। ফলে লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু এই লাইন দিয়েই পার হচ্ছে ট্রেন,ফলে যে কোন দুর্ঘটনার শঙ্কা রয়েছে পাথরের যোগান না থাকায় তাৎক্ষণিকভাবে ইটের খোয়া আর বালু দিয়ে কাজ লাইনটিকে সক্রিয় রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে কোন অনিয়ম হয়নি, কেননা দরপত্রই হয়েছে ইটের খোয়া কেনার।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী (০১) মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়মনসিংহ স্টেশন থেকে কেওয়াটখালী পর্যন্ত লাইনটি বর্ষার পানি জমে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া স্লিপারের নীচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কিন্তু সেই লাইন দিয়েই পার হচ্ছে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন, যাতে কোন দুর্ঘটনা না ঘটে তাই এই ব্যবস্থা নেয়া হয়েছে। 
তিনি জানান, বর্তমানে ময়মনসিংহ জোনের জন্য রেলের কোন পাথর বরাদ্দ নেই। চাহিদাপত্র দিয়েও পাথর পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে লাইন ঠিক রাখতে রেল লাইনে পাথরের বদলে ইটের খোয়া দেয়া হয়েছে।
তিনি জানান, এটা সাময়িক উদ্যোগ, দ্রুত পাথর দেয়া হবে সেই লাইনে।
মোস্তাফিজুর রহমান আরো জানান, সব মিলিয়ে এই খোয়া কিনতে রেলওয়ের খরচ হচ্ছে ১০/১৫ লাখ টাকা।
লাইনে পাথরের পরিবর্তে ইট দেয়ার ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সরদার শাহাদাত হোসেন জানান, পাথরের বদলে ইটের ব্যবহার রেলের জন্য হুমকি। পাথরের সহ্য ক্ষমতা আর ইটের সহ্য ক্ষমতা এক নয়। এটা হওয়ার কথা না, যদি হয়ে থাকে তবে ব্যবস্থা নেয়া হবে।
পাথর বরাদ্দের স্বল্পতার কথা স্বীকার করে তিনি বলেন, লাকসাম থেকে আখাউড়া রুটে ডাবল লাইন নির্মাণের যে কাজ হচ্ছে সেখান থেকে কিছু পাথর নেয়ার কথা আছে। এগুলো পেলে আর সমস্যা থাকবে না।
তিনি বলেন, পাথর স্বল্পতার কারণে হয়তো স্থানীয়ভাবে লাইন সচল রাখার জন্য পাথরের বদলে ইট দেয়া হয়ে থাকতে পারে। তবে ঘটনা যাই হোক খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর