শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:১০ পিএম, ২০২০-০৮-২৫
চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় প্রকাশ্যে নিজের প্যান্ট খুলে এক কিশোরীকে ধর্ষণের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া বাবলু নামের সেই কুলাঙ্গার যুবককে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারের পর বাবলু পুলিশকে জানিয়েছে, যে মেয়েটির সাথে সে অশালীন আচরণ করেছিল তিনি সম্পর্কে বাবলুর খালা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মাদারবাড়ির টং ফকিরের মাজার এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের লিংক পেয়েই বাবলুকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফজলুর রহমান ফারুকী দৈনিক অনুসন্ধানকে বলেন, ‘প্যান্ট খুলে এক কিশোরীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে বাবলুকে গ্রেপ্তার করেছি আমরা। ফেইসবুকে যা দেওয়া হয়েছে, সেসব প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছি। ভিকটিম পরিবারের সাথে যোগাযোগ করছি। তবে এখন পর্যন্ত ঐ পরিবার থেকে কোনো অভিযোগ কেউ করেননি। আমরা বাবলুকে জিজ্ঞাসাবাদ করছি। বাবলু ঘটনা স্বীকার করে নিয়েছে।
যে মেয়ের সাথে এই ধরনের আচরণ করেছে, সে বাবলুর খালা হয়।’
মঙ্গলবার ফেইসবুকে ভাইরাল হওয়া এক পোস্টের কিছু ছবিতে বাবলুকে প্রকাশ্যে প্যান্ট খুলে একটা মেয়েকে যৌন হয়রানি করতে দেখা যায়। ওই সময় বাবলুর মা জোসনা ও বাবলুর ভাই জিতুর স্ত্রী সানজিদাও তার পাশে ছিল। তাদের দু'জনকে সে সময় বাবলুকে নিবৃত করার চেষ্টা করতেও দেখা যায়। এসব পোস্টে ঘটনাটি পশ্চিম মাদার বাড়ির টং ফকির মাজার লেইনের বলে উল্লেখ করা হয়।
২৯ নম্বর মাদারবাড়ীর সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘এই দুই পরিবারের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল। আমি নিজেও একাধিকবার এই বিরোধ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কিন্তু ফেসবুকে আজ যা দেখলাম সেটা দেখে আমি নিজেই শিউরে উঠেছি। এর মধ্যে পুলিশ বাবলুকে গ্রেপ্তার করেছে। এর যেন কঠোর শাস্তি হয় আমরা সেই দাবিই করছি।’
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited