শিরোনাম
অনুসন্ধান অফিস | ০৪:৪৮ পিএম, ২০২০-০৮-২৭
কবিতা- "শ্রেষ্ঠ সুখ"
লিখেছেন- আবুল বাশার ভূইয়া
বয়স চলে সময় গেলো,
কাটছে শৈশব হেসে খেলে,
কৈশোর এল দম ফাটিয়ে,
উদ্দীপনা এল দেহ জাগিয়ে,
নতুন কুঁড়ি জাগল দেহে,
যৌবন এল পাখা মেলে,
বন্ধু এবার প্রেমের সোপান,
চারদিকে নামল তুপান।
রক্ষা হল, না পালিয়ে তবে,
যুদ্ধ শুরু সংসার সবে,
সুখ কি এবার মিলবে তবে?
সেই পথও হল চেনা,
পুত্র কন্যার আনাগোনা,
হচ্ছে বড়, বাড়ছে বোঝা,
সুখ কি তবে এত সোজা?
ফিরে চল আবার সেথায়,
বন্ধু প্রেমিক লুকিয়ে যেথায়!
তবে কি সুখ মিলবে এবার?
পুত্র-কন্যার বিয়ে শেষ,
বয়স বেড়ে পক্ক কেশ,
নাতি-নাতনী-র কিচির মিচির,
দাদা-দাদি খুশি ভিতর -বাহির,
কাটছে সময়, ব্যস্ত বেশ,
সংসার এখন বড় সমাবেশ,
পুত্র -কন্যা নাতি আছে সবে,
সুখ কি এবার মিলবে তবে?
অসুখ ঔষধ বাড়ছে ব্যয়,
কমিয়ে মানুষ মিলবে রেহাই,
বুড়া-বুড়ির খরচ বোঝা,
বৃদ্ধ নিবাস চল সোজা,
এবার দু'জন ভীষন একা,
সুখ কি এবার মিলবে সেথা?
কাটছে দিন,বাড়ছে কষ্ট,
মূত্যুর হল সুখের শ্রেষ্ঠ।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার): আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited