শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০৭:৪৭ এএম, ২০২০-০৮-৩০
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তার (৪২) ও তাঁর বন্ধু সাইদুর রহমানকে (২৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে তাঁদের মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক ফয়সাল আল-মামুন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুর-২ এলাকায় মিলির এক আত্মীয়ের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল (নোড়া) দিয়ে মাথায় আঘাত করেন মিলি আক্তার। গুরুতর অবস্থায় তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
সাইদুর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ এলাকায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন বলেন গতকাল মিলিকে ঢাকার মিরপুর–২ নম্বরে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে সাইদুর মিলির সঙ্গে দেখা করতে আসেন। তখন জিজ্ঞাসাবাদ করতে সাইদুরকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলির সঙ্গে সাইদুরের সম্পর্কের কথা জানা গেছে। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।
এ সম্পর্কে ইলিয়াস আহম্মেদ হাওলাদার বলেন, ‘আমাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে নোড়া দিয়ে মাথায় আঘাত করা হয়। আমার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। আমি মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমার স্ত্রীকে ওই ছেলেটা যে প্ররোচনা দিয়েছে, আমি তাদের বিচার চাই।’
সাইদুরের বাবা শামসুল আলম ভূঁইয়া জানান, মিলির সঙ্গে তাঁর ছেলের ফেসবুকে পরিচয়। এই হত্যাচেষ্টা মামলায় তাঁর কোনো প্ররোচনা নেই।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited