শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৭:৩৪ পিএম, ২০২০-০৮-৩১
নতুন দুটি তেল ও গ্যাসক্ষেত্র আবিস্কার করেছে বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের জ্বালানি বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ।
প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলের শহর আরারের আবরাক আল তুলুল খনি থেকে প্রতিদিন ৩ হাজার ১৮৯ ব্যারেল অপরিশোধিত তেল এবং সাড়ে তিন মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এছাড়া, আল জফের, হাদাবাত আল হাজরা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস ও ১ হাজার ৯৪৪ ব্যারেল তেল উত্তোলন করা যাবে।
আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দেশটির সরকার বলছে, দুটি ক্ষেত্রের মোট তেল ও গ্যাসের পরিমাণ অনুমানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আরামকো।
বর্তমানে সৌদি আরামকোর তেলের রিজার্ভ ২৬১ বিলিয়ন ব্যারেল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা মার্কিন কোম্পানি এক্সনের তেলের রিজার্ভ মাত্র ১৩ বিলিয়ন ব্যারেল।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : অবশেষে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ ২১শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতটি বছরের সবচেয়ে দীর্ঘ রাত। আর আগামীকাল ২২ই ডিসেম্বর হতে যাচ্ছে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। রসুন যে মানব স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : তখন গভীর রাত। এরমধ্যে ছিলো কনকনে ঠাণ্ডা। এমন অবস্থায় শতবর্ষী এক বৃদ্ধাকে ছালার বস্তার মধ্যে ভরে অ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : "আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" কবির এই বাণী আমরা প্রায় সকলেই পড়েছি কি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited