dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বৈদ্যুতিক খুঁটি ও সংযোগ স্থাপনে অনিয়মের অভিযোগ আবু বক্কর ছিদ্দিক মুন্নার এর বিরুদ্ধে: পর্ব-১

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩১ এএম, ২০২০-০৯-০১

বৈদ্যুতিক খুঁটি ও সংযোগ স্থাপনে অনিয়মের অভিযোগ আবু বক্কর ছিদ্দিক মুন্নার এর বিরুদ্ধে: পর্ব-১

রাশেদুল হাসানঃ লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নে বৈদ্যুতিক খুৃঁটি স্থাপনে ও মিটার সংযোগ  দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বাহিরেও আবু বক্কর ছিদ্দীক(মুন্না)কে টাকা দিতে হয়। আর এই আবু বক্কর মুন্নাকে টাকা না দিলে খুঁটি ও সংযোগ কোনটাই সহজে মিলে না বলে দাবি করেন ১২নং চরশাহী ইউনিয়নের জন সাধারণ। এই সুযোগে বিপুল পরিমাণে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়  বাসিন্দারা।

আবু বক্কর ছিদ্দীক মুন্না বিদ্যুৎ সংযোগের লোভ দেখিয়ে ও মাষ্টারপ্ল্যানে তাদের বিদ্যুৎ লাইন তালিকাভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করছে  বিভিন্ন অংকের অর্থ।যদিও সে কোন বিদ্যুৎ এর কর্মচারী নন।

পল্লী বিদ্যুৎ এর একটি খুঁটির জন্য ২০ হাজার টাকা পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নিয়ে দু মাসের মধ্যে কানেকশন দিবে বলে আজ দু বছর পর্যন্ত কানেকশন দিচ্ছে না আবু বক্কর ছিদ্দীক মুন্না।এমন অভিযোগ করে জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিনিধিকে বলেন মাষ্টার  নির্মূল কান্তি।

মাষ্টার নির্মুল কান্তি আরো বলেন,পূর্ব সৈয়দপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় পাশে ১৫ টি মিটার কানেকশন দিবে বলে ১ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে আজ প্রায় পাঁচ  বছর মিটিার কানেকশন দিচ্ছেনা আবু ব্বকর ছিদ্দিক মুন্না।তার এত সব রকম অনিয়মের পিছনে রয়েছে ইউনিয়ন আওয়ামিলীগের কিছু অসৎ নেতৃবৃন্দ আর এমন তথ্য দিয়েছেন স্থানীয় জনগন।

আবু বক্কর ছিদ্দীক মুন্না অর্থ আত্নসাৎ ও অনিয়মের ব্যাপারে চন্দ্রগন্জ এরিয়া অফিসার ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও মিটিার টেস্টার কাজল সরকারের কাছে জানতে চাইলে তারা জানান,অসাভাবিক অর্থ আদায়ের ব্যাপার আমরা শুনছি তবে কোন অভিযোগ আমরা পাইনি।তবে এইসব দালালি বন্ধের জন্য কিছু দিন ধরে এলাকায় মাইকিং করা হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতির নামে কেউ কোন টাকা চাইলে না দেওয়ার জন্য এবং গ্রাহকদের সব সমস্যার বিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে মাইকিং করে।তবুও জনগণ কে কোন দালালের কাছে না যাওয়ার অনুরোধও করেন তারা।

এমন অভিযোগের বিষয়ে জানতে আবু বক্কর ছিদ্দিক মুন্নার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আবু বক্কর মুন্না যাদের আশ্রয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে তাদের নাম সহ আরো বিস্তারিত আসছে নিউজের ২য় পর্বে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর