শিরোনাম
মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি | ১১:৫৯ পিএম, ২০২০-০৮-২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভুজইল গ্রামের মোঃ ইদ্রিস আলির( ৭০) দুই ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) ও মোঃমোস্তাফিজুর রহমান (৩০) রাস্তার সংলগ্ন সরকারী খাস জমিতে এই আলিশান বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।এ ব্যাপারে সৌদি ফেরত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে বাড়ি নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার ভাই মোস্তাফিজুর রহমান কাতার প্রবাসী উক্ত বাড়িটি নির্মাণ করছেন। পুনরায় মিজানুর রহমানকে জিজ্ঞেস করা হলে, সরকারি জায়গায় আপনারা অবৈধভাবে আলিশান বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে নাচোল উপজেলা ভূমি অফিস থেকে আপনাকে কোন প্রকার নোটিশ প্রদান করা হয়েছে কিনা? তিনি উত্তরে বলেন উপজেলা নির্বাহী অফিসার নোটিশ প্রদান করেছে।
উক্ত নোটিশ'টি পাওয়ার পর আমরা বাড়ি নির্মাণকাজ বন্ধ রেখেছি। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, দেদারসে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এমতাবস্থায় বাড়ির মালিকের সাথে দেখা করতে চাইলে তিনি আড়াল হয়ে যান। এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা'র নিকট জানতে চাইলে তিনি বলেন,আমরা বাড়ির নির্মাণ কাজ বন্ধের জন্য নোটিশ প্রদান করেছি। এরপরও যদি নির্মাণ কাজ চালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited