dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


আক্রমণ হলে আওয়ামী লীগ জবাব দিতে প্রস্তুতঃ কাদের

দৈনিক অনুসন্ধান    |    ১০:০০ এএম, ২০২০-১২-০৫

আক্রমণ হলে আওয়ামী লীগ জবাব দিতে প্রস্তুতঃ কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও গায়ে পড়ে ঝগড়া না করলেও কোন আক্রমণের শিকার হলে পাল্টা জবাব দিতে সব সময় প্রস্তুত থাকে। আওয়ামী লীগের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে আওয়ামী লীগ কখনই গায়ে পড়ে ঝগড়ায় বিশ্বাসী না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে কোন আক্রমণ হলে আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ যেই ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোন ধরনের ধন্যবাদ জানায়নি, উল্টো তারা শুধু সমালোচনা করেই যাচ্ছে। জাতি কখনও এটা আশা করেনি। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন, উন্নয়ন-সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছেন। এটা বিএনপির সহ্য হয় না। তাই তারা দেশবিরোধী বিভিন্নমুখী ষড়যন্ত্র চালাচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। এসব রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন ও পরিবেশগত দিক থেকে ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া কোন ধরনের সহযোগিতা কি পেয়েছি?

নতুন বছরের প্রথম মাস, তথা আগামী জানুয়ারিতেই সরকার করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তা নিয়ে অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করছেন তিনি। বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে এবং বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে। এর কোন বিকল্প নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূল নেতাদের নির্দেশ দিয়ে বলেন, সামনে বেশকিছু স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সবাইকে অবস্থান নিতে হবে। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী বা পরাজিত হলে পরবর্তী সময়ে তাদের আর কোন সুযোগ দলে দেয়া হবে না।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, স্বাস্থ্য সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফলাজুর রহমান বাবু, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক কে এম আযম খসরু, মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আকতার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আকতার সাথী, বাংলাদেশ তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ মোঃ ছায়ীদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, উপ-কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, হাসিবুর রহমান বিজন, হারুন অর রশীদ, পংকজ সাহা, দিপক কুমার বনিক দীপু, আমিনুল ইসলাম খান আবু, মোনাব্বের হোসেন মোনায়েম প্রমুখ।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর