শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৭ এএম, ২০২৩-০৭-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ০৪ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে জেলার সদর থানাধীন ৬নং রানীহাটি ইউনিয়নের উপরধুমি হায়াতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা উপরধূমি হায়াতপুর এলাকায় একরামুল হকের ছেলে মোঃ ওয়াদুদ (২৪) জিয়াউর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান (১৯) মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ (২১) মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আবু তালেব (১৯)।
এ সময় তাদের কাছ থেকে ১টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর ১টি স্টিলের হাতলযুক্ত ফোল্ডিং চাকু চার গ্রাম কাগজে মোড়ানো গাঁজার ৩ পুরিয়া জব্দ করেন।
অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।
র্যাব জানিয়েছে, এ সমস্ত ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র্যাব ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited