dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার অঙ্গিকার মেয়রপ্রার্থী রেজাউল করিমের

দৈনিক অনুসন্ধান    |    ০৯:১৬ এএম, ২০২১-০১-২২

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার অঙ্গিকার মেয়রপ্রার্থী রেজাউল করিমের

নগরীর পূর্ব মাদারবাড়ী ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি দৃষ্টিনন্দন নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করে নৌকা প্রতীকে ভোট চান। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় রাখা বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামে নাগরিক সেবার মানোন্নয়নে অনেক কিছু করার আছে। করোনায় আমরা সকলেই বুঝতে পেরেছি, আমাদের স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানো উচিৎ। মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মাতৃসদন গড়ে তুলতে চাই। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানরা যাতে বিপথে না যায়, যাতে সুস্বাস্থ্য ও সুস্থ মানসিকতা নিয়ে বিকশিত হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এজন্য আমি নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র গড়ে তুলতে চাই। নগরীর যে সমস্ত রাস্তা ও গলিতে আলোর স্বল্পতা রয়েছে সেখানে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা করতে চাই। নারী ও যুব সমপ্রদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে কর্পোরেশনের পক্ষ থেকে আরো অধিক হারে প্রকল্প নিতে চাই। আউট সোর্সিং এ দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। বন্দর নগরী চট্টগ্রামে তথ্য প্রযুক্তির উন্নয়নে সরকারের সাফল্যের সমস্ত সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে চাই। আবহমান কাল ধরে চট্টগ্রামের মানুষ যে সমপ্রীতির সাথে বসবাস করে আসছে তা আরো সুদৃঢ় করতে চাই।
তিনি বলেন, আগামী ২৭ তারিখ সবাইকে সজাগ থাকতে হবে। অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখতে হবে। তিনি ভোটারদের ভোট কেন্দ্রে এসে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে স্বপ্নের চট্টগ্রাম গড়তে শেখ হাসিনার কর্মযজ্ঞে অংশীদার হওয়ার আহ্বান জানান।
গণসংযোগে রেজউল করিমের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর আওয়ামী লীগ নতো মো. ফারুক, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন, কাউন্সিলর প্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর