শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৮ এএম, ২০২২-০৭-১২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
ঈদের ছুটিতে ঈদ আনন্দে চাঁপাইনবাবগঞ্জের বিনোদনকেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে ঈদের নামাজ শেষে মানুষ কুরবানী নিয়ে ব্যস্ত থেকে বৃষ্টির ভয়ে ঘরবন্দি হয়ে পড়ে। বিকেলের দিকে আবহাওয়া ভালো হওয়ায় জেলাবাসী সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েন বিনোদনকেন্দ্রগুলোতে।
ঈদের দিন লক্ষনীয় ছিলো বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে মহানন্দা নদীতে স্পিড বোট ভ্রমণ। এখানে অসংখ্য শিশু, মহিলা, বুড়ো স্পিড বোটে ভ্রমণের জন্য সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকতে দেখা যায়। ঈদ আনন্দে স্পিড বোট এ ভ্রমণের আনন্দ যেনো এনে দিয়েছে নতুন এক মাত্রা।
স্পিড বোট এর স্বত্ত্বাধিকারী জাবেদ এন্টারপ্রাইজের এমডি আব্দুস সামাদ বলেন, জেলাবাসীকে ঈদ আনন্দে বিনোদনে নতুন মাত্রা যোগ দেয়ার আঙ্গিকে আমার স্পিড বোটে ভ্রমনের এই প্রয়াস। পরবর্তীতে আরও কয়েকটি বিনোদন নিয়ে আসবো চাঁপাইনবাবগঞ্জবাসীর উপভোগের জন্য।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোঃ আজিজুর রহমান বলেন, ঈদ আনন্দ উপভোগ করার জন্য পরিবার নিয়ে ঘুরতে এসেছি। দৃষ্টি নন্দন পার্ক থেকে মহানন্দা নদীতে পরিবার নিয়ে স্পিড বোট ভ্রমণ খুব আনন্দ মূখর হয়েছে। আমার বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, তবে "বাজনার চেয়ে খাজনা" বেশি হয়ে গেছে। বড়দের ১০০ টাকা ও শিশুদের ৫০ টাকা ঈদে "মরার উপর খাঁড়ার ঘাঁ" এর মতো অতিরিক্ত হয়েছে। এতে করে গরিব হতদরিদ্র মানুষের স্পিড বোটে চড়ার স্বাধ থাকলেও সাধ্যের বাইরেই রয়ে হ। বড়দের জন্য ৫০ টাকা ও ছোটদের জন্য ২০ টাকা হলে সব শ্রেণীর মানুষ উপভোগ করতে পারতো।
সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, জেলায় বেড়ানোর জায়গা কম থাকায় এই সব জায়গাতে মানুষ বেশি বেড়াতে আসে। এখানে এসে ঘুরতে পারায় ঈদের আনন্দটা যেনো আরও মহা-আনন্দ হয়েছে। তিনি বলেন এখানকার বাড়তি ও নতুন আকর্ষণ মহানন্দা নদীতে স্পিড বোট ভ্রমণ। আমাদের ঈদের আনন্দকে এই স্পিড বোট ভ্রমণ আরও দ্বিগুণ করেছে। সত্যিকার অর্থে স্পিড বোট ভ্রমণ খুব আনন্দ দায়ক ভ্রমণ। ভাই-ভাতিজাদের নিয়ে অনেক মজা করে স্পিড বোট এ ভ্রমণ করলাম। তবে দূর্ঘটনা এড়াতে আমাদের সচেতন হয়ে ভ্রমণ কালীন সময়ে লাইফ জ্যাকেট গায়ে পড়তে হবে।
আর ভাড়া হাতের নাগালের মধ্যে করলে ভালো হয়। বড়দের ১০০ থেকে কমিয়ে ৫০ ও ছোটদের ৫০ টাকা থেকে ২০ টাকা।
বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে ঘুরতে আসা সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর-কামারপাড়া গ্রামের হাসিবুল নামের একজন ছাত্র বলেন, ঈদের দিন পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। স্পিড বোট এ পরিবার ও ভাইয়ের সাথে অনেক মজা করে ঘুরলাম। স্পিড বোট ভ্রমণ এতো মজার আগে জানা ছিলোনা। আজকের স্পিড বোটের ভ্রমণ সারাজীবন মনে থাকবে। সুযোগ পেলে ঘুরেফিরে আবার আসবো।
বারঘরিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইয়ামিন হাসান শুভ বলেন, সত্যিকার অর্থে চাঁপাইনবাবগঞ্জের জন্য এমন একটি স্পিড বোট ভ্রমণ বিনোদন হিসেবে প্রশংসার দাবিদার। তবে বোট মালিক ও আমাদের সচেতন হয়ে লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। কারন বাহনটি আনন্দদায়ক হলেও অনেক দ্রুতগামী ও ঝুঁকিপূর্ন। যে কোনো মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে লাইফ জ্যাকেট থাকলে বেঁচে যেতে পারে।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ শহর পার্ক (ওদুদ এমপি পার্ক), পৌর এলাকার বটতলা হাটের জোসনারা পার্ক, শেখহাসিনা সেতু ও বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্ক, শিবগঞ্জ উপজেলার নদী বিলাস, সোনামসজিদ এলাকার রংধনু পার্ক ও গৌড় শিশু পার্ক, নাচোল উপজেলার স্বপ্নপল্লী পার্ক, গোমস্তাপুর উপজেলার ষাড় বুরুজ, ভোলাহাট উপজেলার মুনসীবাজার নদীর ধার ঈদের পরের দিন সোমবার (১১ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে উপচেপড়া মানুষের ভিড়। সবাই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন।
বারঘরিয়ার দৃষ্টি নন্দন পার্কের অস্থায়ী মেলায় দেখা যায় নাগরদোলা ও ডাঙ্গার নৌকায় শিশুরা উঠে আনন্দ করছে। সেখানে লক্ষীপুর গ্রামের সান্ত নামে একজন স্কুল ছাত্র বলেন, ঈদের দিন এখানে অনেক মেলা ও বিভিন্ন রাইড বসে। তাই ঈদের আনন্দ নেওয়ার জন্য এখানে এসেছি। নাগরদোলায় চড়লাম, চটপটি খেলাম, খেলনা কিনলাম সত্যি ঈদ আনন্দে অনেক মজা করলাম। এখানে বাচ্চাদের সাথে অনেক বড়রাও আসেন ঈদের আনন্দ নিতে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১১.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited