dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ডিজিটাল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪৪ পিএম, ২০২২-০৯-১৩

সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ডিজিটাল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সহযোগিতায় ও সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক এর আয়োজনে তাদের নিজ সম্মেলন কক্ষে স্থলবন্দর সংশ্লিষ্টজনদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। তার নেতৃত্বে সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, শ্রমিক সমন্বয় কমিটি, ট্রাক মালিক সমিতি, ইমিগ্রেশন, বিজিবি, স্থলবন্দর কর্তৃপক্ষ ও পানামা পোর্ট লিংক প্রতিনিধিগনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সোনামসজিদ স্থলবন্দরে বর্তমান বিদ্যমান সমস্যা যেমন ট্রাক পার্কিং, পন্য খালাসিতে বিলম্ব, চুরি, বিভিন্ন অনিয়ম ইত্যাদি বিষয়ে আলোকপাত ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থল বন্দর শুল্ক স্টেশানের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান খাঁন।
সাবেক অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা তপন কুমার, শিবগঞ্জ এসিল্যান্ড জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, ইন্সপেক্টর (ট্রাফিক) আলীমুজ্জামান বকুল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

আরও উপস্থিত ছিলেন পানামা পোর্ট লিংক এর জি এম বেলাল হোসেন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সি এন্ড এফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আর এম রশিদ, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক আতাউর রহমান রাজু, শ্রমিক সমন্বয়ের ঠিকাদার জনাব সেনাউল ইসলাম, শ্রমিক প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, শিবগঞ্জ ট্রাক মালিকের সভাপতি মোঃ আব্দুস সামাদ বকুল, শিবগঞ্জ ট্রাক মালিক সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন, সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ মোঃ জাফর ইকবাল, সোনামসজিদ বিওপি কমান্ডার নায়েক সুবেদার কেরামত আলী প্রমূখ। 
উক্ত মতবিনিময় সভা চলাকালীন সময় স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিলো বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ফয়সাল আজম অপু 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১৩.০৯.২২০২২

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর