শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৪ এএম, ২০২২-০৮-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এজেএম মাসুদুর রহমান দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে বরাবরই বিভিন্ন সমস্যার সমাধান করেছেন নিজের নৈতিক দায়িত্বের তাগিদে। তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদাত্ত ভাবে বলেছেন, তোমাদের সবার সহযোগিতায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
সামনে সমাপনী পরীক্ষা, সবাই শারীরিকভাবে সুস্থ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এই প্রত্যাশা সবসময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এটাই সর্বদা, সর্বাঙ্গীন ভাবে কামনা করি।
এরই ধারাবিকতায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশের মেস মালিকগণ দ্রব্য মূল্য বৃদ্ধির অজুহাতে ১৮ আগষ্ট হঠাৎ করেই নোটিশ দেয় যে, সকল মেসের, শিক্ষার্থীদের মেস ভাড়া আগামী সেপ্টেম্বর মাস থেকে ১৫০ টাকা করে বৃদ্ধি করা হবে।
স্বাভাবিক ভাবেই এই দ্রব্য-মূল্য বৃদ্ধির সময় সকল শিক্ষার্থীদের জন্য ইহা একটি দুঃসংবাদে পরিনত হয়। ঠিক সেই সময় পলিটেকনিক ইনস্টিটিউটের অতি শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব, শিক্ষার্থী সহ সকলের প্রিয় অভিভাবক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এজেএম মাসুদুর রহমান পূর্বের ভাড়া পুনর্বহাল রাখার উদ্যেগ নেন। এবং নিজ তাগিদে বলিষ্ঠ ভূমিকায় শিক্ষার্থীদের হয়ে মেস সমিতির সভাপতি আলহাজ্ব আল-আমিন ও সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যান্য সদস্যদের সাথে বসে সুষ্ঠু ভাবে এর সমাধান বের করে শিক্ষার্থীদের ভাড়া পূর্বে যা ছিলো তাই রাখতে সক্ষম হন।
এতে করে মেসে অবস্থানরত সকল শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে। মেসে অবস্থানরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অধ্যক্ষের প্রতি পাহাড়সম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited