শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৪ এএম, ২০২০-১২-১৪
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স ইমন ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আবু জাফর আনসারী (৪৯), পিতা- মৃত কবির আহামদ, সাং- ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর, মনজুর আলম (৪৭), পিতা- মৃত নুর আহামদ, সাং- উত্তর গোমাতলী, ৭ নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর ও মোঃ ইয়াছিন তুফা (৩০), পিতা- আবু জাফর আনসারী, সাং ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর।
এসময় ৩ জনকে ৮০০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, তারা পরস্পরের সহযোগিতায় ঈদগাঁহ-ইসলামপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি আবু জাফর আনসারী (৪৯) ও মোঃ ইয়াছিন তুফা (৩০) সম্পর্কে পিতা-পুত্র।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited