শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৩ পিএম, ২০২৩-১২-১২
ঈদগাঁও প্রতিনিধি।
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
পত্রিকার জিএম কামরুল ইসলাম হোছাইনীর
সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদকে শ্রদ্ধায় স্মরণ করা হয়।
মেয়র বলেন, গণমাধ্যমের চোখে দেশ ও জাতির বাস্তব প্রতিচ্ছবি উঠে আসে। আমাদের সমাজ বদলানোর হাতিয়ার সাংবাদিকরা। তাদের কলম-ক্যামেরা, লেখনী শুধু উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার খবর দেয় না, সচেতনতারও বার্তা দেয়। মৌলিক ও সাংবিধানিক অধিকারবঞ্চিতদের জন্য সাংবাদিকদের ভূমিকা বরাবরই প্রশংসনীয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ অতিথিরা।
দৈনিক পূর্বদেশ’র সহকারী সম্পাদক আবু তালেব বেলাল ও বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আলী আব্বাস,বর্তমান সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সাধারন সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ-সভাপতি শহিদুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হক বাবুল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, লেখক গবেষক মাসুম চৌধুরী, দৈনিক বাংলা বুর্যো চীপ ডেজি মওদুদ, দৈনিক আমাদের সময় বুর্যো চীপ হামিদ উল্লাহ, সীতাকুন্ড প্রতিনিধি জাহেদুল ইসলাম ও ঈদগাঁও উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দীন প্রমুখ।
শুভেচ্ছা জানান বিভিন্ন পত্রিকা,টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো প্রধান, ওয়ার্ড কাউন্সিলর, আ'লীগ-বিএনপি নেতা ও বিভিন্ন উপজেলার কর্মরত প্রতিনিধিসহ অনেকে।
১২/১২/২০২৩ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার-
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited