শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৪ পিএম, ২০২২-০৮-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও শেরপুরের ২ নারী ময়মনসিংহে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ওই ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার রামকৃষ্ণপুর (শান্তি মোড়) এলাকার সিরাজুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম (৩৫) ও গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ার বর্তমান ঠিকানা বারঘরিয়া বাজারের ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (৩৬) এবং শেরপুরের রুবিনা ও রুমা।
শনিবার (২০ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (১৯ আগষ্ট) রাতে অভিযানকালে ময়মনসিংহের একটি হোটেল থেকে মেহেদী হাসান ও নাসিরুলকে এবং শেরপুর থেকে দুই বোন রুবিনা ও রুমাকে আটক করা হয়। মাদকগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুরে নেওয়া হচ্ছিল বলে জানান। রুবিনা ও রুমা এই দুই বোনের নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২১.০৮.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited