শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৪ এএম, ২০২২-০৭-২৫
নিউজ ডেক্সঃ
চাকুরীর প্রলোভন দেখিয়ে গত ২৩/০৭/২০২২ খ্রিঃ নগরীর বায়েজিদ লিংক রোডস্থ ছলিমপুরের ২নং ব্রীজ এলাকায় নিয়ে ভিকটিমকে গণধর্ষণ করে আসামীরা। ধর্ষণের পর ভিকটিম তাদের কবল থেকে রক্ষা পেয়ে তার এক পরিচিতের সহায়তায় ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে। ভিকটিম নিজে তার উপর ঘটে যাওয়া নির্যাতনের বিষয়টি রাত ২৩.৫২ ঘটিকার সময় 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এর মাধ্যমে আকবরশাহ থানায় অবহিত করে।
তাৎক্ষণিক আকবরশাহ থানা পুলিশের একটি টিম ওসিসি-তে গিয়ে ভিকটিমের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত অবগত হয়। কিন্তু ভিকটিম আসামীদের শুধু নামই শুনেছে, কোন ঠিকানা জানাতে পারেনি। ভিকটিম কর্তৃক প্রদত্ত আসামীদের শারীরিক গঠন ও আকৃতির বর্ণনা অনুযায়ী আকবরশাহ থানা পুলিশ অদ্য সকাল বেলা বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে মোঃ ইমতিয়াজ@ বাপ্পী কে আটক করে। পরবর্তীতে অদ্য দুপুর বেলা ওসিসি হতে ভিকটিমকে আকবরশাহ থানায় নেয়া হলে সে বাপ্পি'কে সনাক্ত করে।
অতঃপর আকবরশাহ থানা পুলিশ মামলার ঘটনাস্থল নিশ্চিত হওয়ার জন্য ভিকটিমকে নিয়ে মামলার ঘটনাস্থলে যায়। সেখানে আসে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উক্ত থানার একটা টিমও। ভিকটিমের দেখানো ঘটনাস্থলটি সীতাকুণ্ড থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আকবরশাহ থানা পুলিশ কর্তৃক ধৃত ব্যাক্তিকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited