dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপের নেতৃত্ব ও উন্নয়ন একমাত্র দ্বীপবন্ধুর পরিবারের হাতে নিরাপদ

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৭ এএম, ২০২০-১০-২৯

সন্দ্বীপের নেতৃত্ব ও উন্নয়ন একমাত্র দ্বীপবন্ধুর পরিবারের হাতে নিরাপদ

জাকির হোসেন চৌধুরী, সন্দ্বীপঃ 

দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের কাছে রাজনীতির চেয়ে সন্দ্বীপই ছিল বড়। তিনি কখনো কাউকে ছোট-বড় করে দেখতেন না। তাঁর রাজনীতির মূল উদ্দেশ্যই ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের পক্ষ হয়ে কাজ করা। তিনি সর্বদা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে ভালোবাসতেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষে ছিলেন এবং আমরণ ন্যায়ের জন্যই কাজ করছেন।
অন্যায়ের কাছে তিনি কখনো আপোষ করেন নি। তিনি যখন সন্দ্বীপের সাংসদ হন, তখন তিনি সন্দ্বীপবাসীকে উন্নয়নের এক চমক উপহার দেন। এক কথায় বলতে গেলে তিনিই হলেন আধুনিক সন্দ্বীপের রুপকার।
মুস্তাফিজুর রহমানের নিখাদ সন্দ্বীপ-প্রেমের অনন্য উদাহরণ ঢাকায় তাঁর 
বাণিজ্যিক ভবনের নাম ‘সন্দ্বীপ ভবন’, 
পরিবহন ব্যবসার নাম ছিল ‘সন্দ্বীপ পরিবহন’,
পত্রিকার নাম ছিল ‘সাপ্তাহিক সন্দ্বীপ। এ রকম হাজারো কর্মকান্ডে তিনি সন্দ্বীপ প্রেমী হিসেবে প্রমাণ রেখে যান। 
তিনি সব সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে বুকে লালন করে দ্বীপবাসীর জন্য কাজ করে গেছেন। তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি ন্যায়-নীতি থেকে কখনো বিচ্ছুতি হননি। আর তাই আজো সন্দ্বীপের মানুষের হৃদয়ের গভীরে গেঁথে রয়েছেন তিনি। সন্দ্বীপের এক আদর্শ কীর্তিমান মানুষ ছিলেন তিনি। পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দ্বীপবন্ধুর মেধা ও শ্রমের বিনিময়ে অর্জিত সম্পদ বিলিয়ে দিয়েছেন সন্দ্বীপের মানুষের মাঝে। যার প্রেক্ষিতে তিনি আজ অবধি সন্দ্বীপের শ্রেষ্ঠ দানবীর হিসেবে স্বীকৃত। 
দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি অঢেল সম্পদ অর্জন তো দূরের কথা বরং নিজের সম্পদ ব্যয় করেছেন মানবতার সেবায়। তাই তিনি আজ মিশে আছে সন্দ্বীপের ইতিহাসের পাতায়।
২০০১ সালে এই দ্বীপের মাটি ও মানুষের পরম বন্ধু দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এর রেখে যাওয়া ব্যবসা ও অসমাপ্ত স্বপ্ন পূরণে হাল ধরেছেন উনার জৈষ্ঠ পুত্র বর্তমান সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা মাহফুজুর রহমান মিতা ( এমপি) মহোদয়। 
তিনিও বাবার মত সন্দ্বীপে দান-অনুদান অব্যাহত রেখেছেন। সন্দ্বীপের সর্বস্তরের মানুষও দলীয় কর্মীদের ব্যাপক আগ্রহের কারণে দ্বীপবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং পিতার স্বপ্নের সোনার সন্দ্বীপ গড়ার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মাহফুজুর রহমান মিতা মহোদয়। তিনি ২০১৪ সাল থেকে সক্রিয়ভাবে পরপর দু'বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 
প্রিয় নেতার সংসদীয় মেয়াদ কালে সন্দ্বীপে চলছে উন্নয়নের মহোৎসব। সন্দ্বীপ হয়েছে সন্ত্রাসমুক্ত, উন্নয়ন সমৃদ্ধ সোনালী শান্তির এক জনপদ। 
সন্দ্বীপে তাঁর এ সময়ে এত উন্নয়ন ও মানবতার কারণে তার পরিচয় "মানবতা ও উন্নয়নের ফেরিওয়ালা দ্বীপরত্ন " হিসেবে। 
মানবতা যেখানে বিপন্ন সেখানেই ছুটে চলেন প্রিয় নেতা দ্বীপরত্ন মাহফজুর রহমান মিতা এমপি মহোদয়। ১০ নং বিপদ সংকেতেও উত্তাল সাগর পাড়ি দিয়ে জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন মাননীয় এমপি। 
করোনাসহ নানা বিপাকের সময় দিনে এনে দিনে খাওয়া শ্রমিক, দিনমজুর, হতদরিদ্র, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের উদ্বিগ্নতার সময়ে পাশে দাঁড়িয়েছেন  মাননীয় এমপি মহোদয়।
খাদ্য সামগ্রী নিজে বোঝায় করে নিয়ে বাড়িতে বাড়িতে ঢুকে চাচা-চাচি, দাদা-দাদি সম্বোধন করে বলেন আমি আপনাদের মুস্তাফিজের সন্তান এমপি মিতা এসেছি। তিনি ক্ষমতার অহংকারে খোলস না বদলিয়ে বরং ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সাথে মিশে গিয়ে সরকারের উন্নয়নের অগ্রগতির দুর্বার অগ্রযাত্রার সারথী হয়ে নিরন্তর ছুটে চলেছে অদম্য গতিতে।
 নানাবিধ কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রচেষ্টাকে নিন্দুকেরা বাকা চোখে দেখলেও সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৃষ্টি করেছেন নতুন ধারার রাজনীতি। আদর্শ ও অণুপ্রেরণা সৃষ্টির পাশাপাশি আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে জনগণের কাছে সরকার ও দলের ভাবমূর্তি দৃঢ় করণে এমপি মহোদয়ের এই প্রচেষ্টা মডেল হিসেবে আলোচিত ও প্রশংসিত সন্দ্বীপের গন্ডি পেরিয়ে বাংলাদেশের সর্বত্র। 
প্রতিহিংসার নয়, প্রতিযোগিতা নয়, অতীত বর্তমান তুলনা করে ফলাফলের কৃতজ্ঞতা স্বীকার করে আপনারাও ভালোবাসা দিয়ে দ্বীপরত্ন মাহফুজুর রহমান মিতা মহোদয়ের পাশে থেকে সন্দ্বীপের উন্নয়নের পরিবর্তনের সহায়তা করুন।

শুভার্থীঃ
সন্দ্বীপ উপজেলা শাখার ছাত্রলীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক, 
নুরনবী শাকিল।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর