dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


এবার ফের লকডাউনের সম্ভাবনার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২২ এএম, ২০২১-০৮-১৩

এবার ফের লকডাউনের সম্ভাবনার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তহিদ রাসেল

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরআগে গত ৯ আগস্ট পরিস্থিতি বিবেচনায় আবারো লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে; যদিও পরিস্থিতি সন্তোষজনক নয়। আমরা জীবন-জীবিকার কথা বিবেচনা করে সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে।’

ফরহাদ হোসেন জানান, দেশে করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করার ধারাবাহিতায় আজ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পর্যটন ও বিনোদন কেন্দ্র চালু করতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সরকার দুটি কৌশল অবলম্বন করতে পারে। একটি হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া। অন্যটি হচ্ছে পুরোপুরি ছড়ে দেওয়া। যে কৌশলই নিক না কেন, সবাইকে কিন্তু মাস্ক পরতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ায় সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকায় লকডাউন দেওয়া হয়েছে। কারণ, এর আর কোনও বিকল্প নেই। আমাদের এখন স্বাস্থ্যবিধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাস্ক পরে, শারীরিক দূরত্ব মেনে সবাই তারা তাদের কাজগুলো করবে, সেটিই আমরা প্রত্যাশা করি।’ আমাদের সংক্রামক ব্যাধি আইন আছে, কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের এই জীবনের মধ্যেই অভ্যস্ত হতে হবে। দুটির সমন্বয় আমাদের করতে হবে। করোনা প্রতিরোধ নিয়ে সরকার যথেষ্ট করেছে। না হলে করোনার সংক্রমণে বিস্ফোরণ ঘটতে পারতো।’

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর