dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


লামায় ভূমিদস্যুদের হামলায় আহত-৫, দু'জনের অবস্থা আশংকাজনক

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৬ পিএম, ২০২১-০৫-২৮

লামায় ভূমিদস্যুদের হামলায় আহত-৫, দু'জনের অবস্থা আশংকাজনক

মোঃ আলমগীর ,বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় জমির দখল নিয়ে সংঘর্ষে  নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। দু'জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে কক্সবাজার মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার ২৭ মে বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নস্থ মাস্টারপাড়া নাম স্থানের একটিলার উপর এ ঘটনা ঘটেছে। কৃষক আঃ রহিম ও নাসিরের গায়ে প্রতিপক্ষের দা-কুপের কারণে মারাত্বকভাবে  আঘাত প্রাপ্ত হয়। এ ব্যাপারে লামা থানায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত দু'জনকে পু্লিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

স্থানীয়রা জানায়, জমির মালিক জনৈক অলি উল্যাহ থেকে কৃষক রহিম ও নাসির একটি টিলার ঢালুতে সবজি চাষের জন্য আনুমানিক ৩০ শতাংশ জমি লাগিয়ত নেয়। বৃহস্পতিবার দু'কৃষক সেখানে মাটি প্রস্তুত করছিলেন। ওই দিন বিকেল ৪টার দিকে  প্রতিবেশি মিরাজসহ বাপবেটা তিন জন গিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে কৃষক আঃ রহিমকে।
আ: রহিমকে রক্ষা করতে এসে নির্মমভাবে দা-কোপে আঘাত প্রাপ্ত হন কৃষক নাসিরও।পরে চারদিক থেকে মানুষজন এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে পাটায়।জানাগেছে, অলিউল্যার মালিকানায় ওই জমিতে এ দু' কৃষক গত বছরও সবজি চাষ করেছিল। তখনো হামলাকারী মিরাজ ও তার ছেলেরা নানাভাবে বাধা দিয়েছিল।শুক্রবার ২৮ মে দুপুরে এই প্রতিনিধি ঘটনাস্থলে গেলে, স্থানীয়রা জানায়, মিরাজ ও তার ছেলেরা ভূমি জবর দখলকারী-উচ্ছৃঙ্খল স্বভাবের লোক।কয়েক বছর আগে মিরাজ এ গ্রামের এক মার্মা থেকে এক একর জমি ক্রয় করে এখানে বসবাস শুরু করেন।স্থানীয় এক মার্মা তরুন জানায়, মিরাজগং তার জমিটিও গ্রাস করে চলছে। তারা উচ্ছৃঙ্খল হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারেনা কেউ।স্থানীয়রা জানায়, মিরাজ নামের এই লোক এক একর জমি কিনে, বর্তমানে চারপাশে খাস দাবী করে অন্যদের সীমানা ঠেলে জবর দখল করে চলছে।সে অন্যের জায়গার অংশ পাহাড় কেটে জোর করে ঘর তৈরির চেষ্টা করছে।তাদের এসব আগ্রাসী কর্মকান্ডে বাধা দিলে, পরিবারের সবাই দলবদ্ধ হয়ে দা-কুড়াল নিয়ে তেড়ে আসে বলে জানান স্থানীয়রা জানান।লামা থানার অফিসর ইনচার্জ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হয়েছে এবং দু'জনকে আটক করা হয়।ভূমির সীমানা বিরোধ নিস্পত্তির বিষয়ে সংশ্লিষ্টরা অধিক কার্যকর ব্যাবস্থা নিলে, ভূ-আগ্রাসীদের রক্ত পিপাসা মিটতে পারে।বিষয়টি কর্তৃপক্ষ নজরে আনা দরকার।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর