শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৬ পিএম, ২০২৩-০৮-২৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার দরগাপাড়ার পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ার মহিদুল ইসলাম ও মোছা. শিউলী বেগমের ছেলে মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), জামাল ও মোছা.আয়েশা বেগমের ছেলে মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের ছেলে সোয়েব আক্তার (১৯)ও সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মাজিদ (১৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ২৬ আগষ্ট শনিবার দুপুরে জানায়, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited