শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৫ পিএম, ২০২৩-১২-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাকে এক মুরগী ব্যবসায়ির নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রহনপুর -গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুরগী ব্যবসায়ি নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আঃ রশীদের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম ( ৩০)।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলায় পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে। এ সময় তার কাছে জাল টাকা আছে বলে তারা, তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে।
সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো পায়নি। তবে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited