শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২০ পিএম, ২০২২-০৮-৩১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে আত্নগোপনে আছে ২ জন। স্থানীয়দের অভিযোগ নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে ভদু (৪০)।
আহতরা আত্নগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ২ জন গুলিবিদ্ধ এবং এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
৩১.০৮.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited