শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৬ এএম, ২০২১-০৩-০৯
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগী হয়রানি ও সেবার বিনিময়ে টাকা লেনদেনের সময় ৩ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) একটি টিম।
সোমবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আট ৩ জন হলেন - চমেক হাসপাতালের অফিস সহকারী মহিউদ্দীন, পরিচ্ছন্ন কর্মী রুখসানা ও দালাল সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. ফারুক।
সূত্র জানায়, চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি ও হাসপাতাল স্টাফদের সহযোগিতায় দালালের মাধ্যমে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল।
গত শনিবার থেকে এ কাজে সন্দেহভাজনদের নজরদারিতে রাখার পর সোমবার সকাল ১১টার দিকে টাকা লেনদনের সময় ৩ জনকে হাতেনাতে আটক করে এনএসআই টিম। পরে তাদের চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীরের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আটক এক দালালকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited