শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৫৫ পিএম, ২০২১-০১-০৩
জাকির হোসেন চৌধুরী, সন্দ্বীপঃঃ
"বিনামূল্যে রক্ত করে দান,
আল্লাহর রহমে বাঁচবে শতপ্রাণ"
এই স্লোগান কে সামনে রেখে ২রা জানুয়ারি ২০২১ এ স্বেচ্ছায় রক্ত দান সংগঠন "দ্বীপ ব্লাড ফোরামে'র উদ্যোগে, বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া ব্যক্তিত্ত্ব উদীয়মান তরুণ আওয়ামী লীগ নেতা জনাব আলা উদ্দিন আলার সার্বিক সহযোগিতায় সন্দ্বীপের মগধরা ইউনিয়নের জনতা মার্কেট সংলগ্ন দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে বিনামূল্যে জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় এবং সকলকে রক্তদানে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ ছাড়া এলাকায় রক্তদানের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন স্বেচ্ছাসেবী এই দলটি। তাদের প্রত্যাশা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ যেমন নিজের রক্তের গ্রুপ জানতে পারবে, তেমনি করে রক্তদানেও এগিয়ে আসবে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক তরুণ আওয়ামী লীগ নেতা জনাব আলা উদ্দিন আলা, জনতা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালের সভাপতি জনাব আব্দুল হান্নান,
দ্বীপ ব্লাড ফোরামে'র সাধারণ সম্পাদক- মোঃ ওমর হায়দার সাহেদ, সাংগঠনিক সম্পাদক- কামরুল হাসান জনি, প্রচার সম্পাদক- মেহেদী হাসান মুন্না, সদস্য- রাশেদ, রুবেল, মোঃ রিফাত মাহমুদ, মোঃ জাকির হোসেন চৌধুরী, সজীব মজুমদার,মেহেরাজ হাবিব, শিহাব উদ্দিন প্রমূখ।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited