dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


কাপ্তাই লেকের পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৭:৩৪ এএম, ২০২৪-০২-২৪

কাপ্তাই লেকের পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ পানি সংকটে পড়েছে। পানির অভাবে বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে চালানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গেছে। পানি সংকট আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি আশঙ্কাজনক পরিমাণে কম রয়েছে বলেও স্বীকার করেন।
প্রকৌশলী আব্দুজ্জাহের জানান, কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি জেনারেটরের সবগুলো বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী রয়েছে। কিন্তু লেকে পানি কম থাকায় শুধু একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রাখা হয়েছে। কেন্দ্রের ১ নাম্বার ইউনিটটি এখন কোনোমতে বিদ্যুৎ উৎপাদনে রয়েছে। এই ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।  প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই লেকে এখন (২০ ফেব্রুয়ারি) পানি রয়েছে ৮৪.০৫ ফুট মিন সি (এমএসএল) লেভেল। কিন্তু রুলকার্ভ অনুযায়ী এখন লেকে পানি থাকার কথা ৯৪ ফুট এমএসএল। অর্থাৎ পরিমাপের চেয়ে কাপ্তাই লেকে এখন ১০ ফুট পানি কম রয়েছে। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকের পানি আরও কমে যাওয়ারও আশঙ্কা করছেন তিনি।
কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাচ্ছে কেন জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাপ্তাই লেকের পানি দিয়ে শুধু কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল। কিন্তু বর্তমানে রাঙ্গামাটি শহরের সকল বাসাবাড়ি, ছোট ছোট কারখানা এমনকি সরকারি অনেক দপ্তরেও মোটর বসিয়ে লেকের পানি টেনে নেওয়া হচ্ছে। এসব কারণে কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাচ্ছে। ঐ কর্মকর্তা বলেন, ‘কৃত্রিম এই জালাধারের ওপর সবাই যদি নির্ভর হয়ে পড়েন, তাহলে চরম ক্ষতির মুখে পড়বে বিদ্যুৎ উৎপাদন। কেননা স্বল্পখরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই হ্রদে পানির বিকল্প নেই।’
 

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর