শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৪৭ এএম, ২০২১-০২-০৬
বান্দরবানের লামা উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ার প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে সভাপতি পদে প্রশান্ত ভট্টাচার্য্য, আম প্রতীকে ৫২৮ ভোট পেয়ে বাসু পালিত সহ-সভাপতি, কলসি প্রতীকে ৫৩৪ ভোট পেয়ে বিপুল কান্তি নাথ সাধারণ সম্পাদক, মোটর সাইকেল প্রতীকে ৬০৭ ভোট পেয়ে সবুজ চক্রবর্তী ট্রেজারার, মাছ প্রতীকে ৬২৬ভোট পেয়ে প্রবাল দাশ ও মই প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে স্বরুপ ধর সদস্য নির্বাচিত হন। কনকনে শীত উপেÿা করে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমিতির সাধারণ সভার পর শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ বুথের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সমিতির ১২৬৭ জন ভোটারের মধ্যে ১০৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার অংসিং মার্মা আনুষ্টানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এ সময় সহাকরী প্রিজাইডিং অফিসার, প্রার্থী, প্রার্থীর এজেন্ট, পুলিশ ও ভোটাররা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার অংসিং মার্মা বলেন, নব গঠিত কমিটি আগামী ৩ বছর সমিতির দায়িত্ব পালন করবেন। ১৯৯১ সালে ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এ সমিতি। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা শিশুসহ ২ হাজার ৩১০জন। এটি সরকারি রেজিস্ট্রেশন পায় ১৯৯৩ সালে। ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার পায় সংস্থাটি। প্রতিষ্ঠার পর থেকেই তিন বছর পরপর গণতান্ত্রিক উপায়ে সংস্থার পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচন সদস্যদের কাছে ভিন্নমাত্রা পেয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো আরো প্রায় ৪ মাস বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited