dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৪৬ পিএম, ২০২৩-০৫-২২

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ডের  আদেশ দেয়া হয়েছে। 

সোমবার (২২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মাজিদের ছেলে৷ 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা মোড় এলাকার মমিনুল ইসলাম বাবুর পেট্রোল পাম্পের সামনে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল রাত ৯টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে বিভিন্ন পলিব্যাগে থাকা ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।  

এ ঘটনায় সিপিএসসি র‌্যাব-৫ এর উপ-পরিদর্শক (এসআই) শ্রী নিবাস মিস্ত্রী রায়হান বাদী হয়ে পরদিন ১৩ জুলাই নাচোল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী লালন কুমার দাস একই বছরের ১৪ জুলাই তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার (২২ মে) দুপুরে আদালতের বিচারক মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে এই রায়ে দন্ডিত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর