শিরোনাম
অনুসন্ধান অফিস | ০৭:৩১ পিএম, ২০২০-০৭-২৪
প্রেস বিজ্ঞপ্তি:
প্রয়াত ইসহাক মিয়া, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একজন দেশপ্রেমিক, ত্যাগী, আন্দোলন ও সংগ্রামের অন্যতম নেতা ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহসচর, চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকায় প্রাদেশিক পরিষদের সদস্যও ছিলেন তিনি।
স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরের প্রশাসক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত লাইসেন্স প্রদান কমিটির চেয়ারম্যানও ছিলেন ইসহাক মিয়া ।
আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর সমাধিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, ‘সকল প্রকার আর্থিক লোভ-লালসার উর্ধ্বে থেকে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর আদর্শে থেকে সারা জীবন অতিবাহিত করেছেন তিনি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে এই জননেতার সোচ্চার কন্ঠ চট্টগ্রামবাসীকে সব সময় প্রাণবন্ত রেখেছিল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এবং মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাংগঠনিক পদে থেকে মহান মুক্তিযুদ্ধের সময় সংসদ সদস্য ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি’।
পুষ্পমাল্য অর্পণকালে সাবেক মেয়র মনজুর আলমের পক্ষে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু ছগির, অসীম চক্রবর্তী প্রমুখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির পক্ষ থেকে তিন থেকে চার ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited