শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০২:১৭ এএম, ২০২০-০৭-২৮
সাভারে ভূমিদস্যুদের হামলায় এক বন কর্মকর্তাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারী বন বিভাগের নিরাপত্তাকর্মীদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গুলি বর্ষণ করা হয়। সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের সাভার সাব-বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর মৌজায় বন বিভাগের কয়েক হাজার কোটি টাকা মূল্যের ৬০০ একর জমি দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র দখল করে আছে। এসব জমিতে প্রায় ১৫ হাজার চারা গাছ কেটে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে আসছিল ভূমিদস্যু কামরুল ইসলাম আল আমিন বাহিনী। সোমবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা ওই এলাকা টহলে যান। এ সময় তারা ওই সম্পত্তিতে বন বিভাগের রোপন করা চারা কেটে ফেলে সেখানে ভেকু দিয়ে মাটি কাটতে দেখেন। এতে বন বিভাগের কর্মকর্তারা বাধা দিলে ভূমি দস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় সহকারী বন সংরক্ষক মো. সাজেদুল আলমসহ পাঁচজন আহত হন। অন্য আহতরা হলেন- বন প্রহরী ইমরান ভূমিদস্যুদের হামলায় এক বন কর্মকর্তাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারী বন বিভাগের নিরাপত্তাকর্মীদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গুলি বর্ষণ করা হয়। সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের সাভার সাব-বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর মৌজায় বন বিভাগের কয়েক হাজার কোটি টাকা মূল্যের ৬০০ একর জমি দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র দখল করে আছে। এসব জমিতে প্রায় ১৫ হাজার চারা গাছ কেটে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে আসছিল ভূমিদস্যু কামরুল ইসলাম আল আমিন বাহিনী। সোমবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা ওই এলাকা টহলে যান। এ সময় তারা ওই সম্পত্তিতে বন বিভাগের রোপন করা চারা কেটে ফেলে সেখানে ভেকু দিয়ে মাটি কাটতে দেখেন। এতে বন বিভাগের কর্মকর্তারা বাধা দিলে ভূমি দস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় সহকারী বন সংরক্ষক মো. সাজেদুল আলমসহ পাঁচজন আহত হন। অন্য আহতরা হলেন- বন প্রহরী ইমরান, ফরেস্টার দীলিপ মজুমদার, মনির ও ইমরান। হামলায় গুরুতর আহত সহকারী বন সংরক্ষক সাজেদুল আলমকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মরক্ষার্থে বন বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বন বিভাগের ফরেষ্টার ও সাভার সাব বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, আমরা বন বিভাগের সরকারি সম্পত্তি উদ্ধার করতে গেলে স্থানীয় কামরুল ইসলাম আল-আমিনের নির্দেশে আক্কাস, আরিফ, ইউসুফ ও শাজাহানের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা বন বিভাগের জায়গায় রোপন করা গাছ কেটে তছনছ করে ফেলে।
অভিযুক্ত কামরুল ইসলাম আল আমিন সাংবাদিকদের বলেন, আমরা সরকারি জমি ভূমি সংস্কার বোর্ড থেকে লিজ নিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করছিলাম কিন্তু বন বিভাগের লোকজন আমাদের ঘরবাড়ি উচ্ছেদ করে দিয়েছে।
এ ব্যাপারে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম বলেন, সরকারি গেজেটভুক্ত জমিতে রোপন করা প্রায় ১৫ হাজার চারা নষ্ট করে ভূমিদস্যুরা সেখানে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। এখন পর্যন্ত ১৩ বার অভিযান এবং বেশ কয়েকটি মামলা করা হয়েছে। কিন্তু ভূমি সংস্কার বোর্ডসহ সরকারের বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে ভূমিদস্যুরা তাদের দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার ভূমিদস্যুদের হামলার ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited