শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৩ এএম, ২০২১-০২-২১
রাঙ্গুনিয়ায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সড়কের ইছাখালী জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হলেন মো. মামুন (২৪) ও সাঈদ আবদুল্লাহ (২০)। তারা পরস্পরের মামাতো-ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুন ও সাঈদ। ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে দুজনেই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা।
সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন। সর্বশেষ গতকাল শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন আব্দুল্লাহ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে । রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উল্লেখ্য, মামুন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চাঁনগাজী বাড়ি এলাকার রেজাউল করিমের পুত্র।
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited