শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৩ পিএম, ২০২৩-০৭-২৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের ০৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শিবগঞ্জ বাররশিয়া মনাকষা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা শিবগঞ্জ উপজেলার, মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ফাইজুর রহমান নাদিম (২০), আব্দুস সালামের ছেলে মোঃ রনি আহম্মেদ (১৯), মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিমতিয়াজ (১৯), মোঃ ইদু আলীর ছেলে মোঃ শিমুল ওরফে রাজু (২৪)।
এ সময় তাদের কাছ থেকে, ১টি স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল অতিরিক্ত ০১টি স্টিলের হাতল, ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছোট কাঁচি, ০৪ গ্রাম কাগজে মোড়ানো গাঁজা ০৪ পুরিয়া জব্দ করেন।
অভিযান পরিচালনা করেন সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।
র্যাব জানায়, এ সমস্ত ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited