শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:০৬ এএম, ২০২০-০৭-২৪
ইন্টারনেটে সম্প্রতি ২১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির উপর আছড়ে পড়ছে বাজ।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নিউ ইয়র্কে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। সেই সময়ই এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন "Mikey Cee" নামের এক ভদ্রলোক। ভিডিওতে দেখা যাচ্ছে, স্ট্যাচু অব লিবার্টি'র উপরে আকাশে ঘন-কালো মেঘ জমা হয়েছে। এসময়ই আচমকা স্ট্যাচু অব লিবার্টি'র পিছন দিকে একটি বাজ আছড়ে পড়ে।
অনেকেই বুধবার বিকেলের ঝড়বৃষ্টির ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু আসল মুহূর্তটি ধরা পড়েছে মাইকি সি নামে এই ব্যক্তির ক্যামেরায়। এলিস আইল্যান্ডের একটি উঁচু স্তম্ভ থেকে ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তিনি। ট্যুইটারে তিনি নিজেই লিখেছেন, এটিই তার জীবনে ক্যামেরায় তোলা সেরা মুহূর্ত।
টুইটারে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিওটির ২০ লক্ষ ভিউ হয়েছে। পাশাপাশি, সাড়ে সতেরো হাজার বার সেটি রিট্যুইট করা হয়েছে।
টুইটারে এই ভিডিও দেখে অনেকেই চিত্রগ্রাহকের প্রশংসা করেছেন। তাকে ভাগ্যবান বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷ একজন আবার লিখেছেন, 'অন্য কোনও বছর হলে এই দৃশ্যটিই অনবদ্য মনে হতো৷ কিন্তু ২০২০ সালে মনে হচ্ছে এটা কোনও অশুভ ইঙ্গিত।'
ভিডিওর টুইটার লিংকঃ
https://twitter.com/_Mikey_Cee/status/1286074510488350720?s=20
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited