dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন নৌকার মাঝি-মাল্লা নৌকা থেকে নেমে, নৌকা থামাতে নোঙর নিয়ে মরিয়া হয়ে উঠেছে

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৩৯ এএম, ২০২৩-১২-২১

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন  নৌকার মাঝি-মাল্লা নৌকা থেকে নেমে, নৌকা থামাতে নোঙর নিয়ে মরিয়া হয়ে উঠেছে

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

 

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে নৌকার মাঝি-মাল্লা নৌকা থেকে নেমে, নৌকা থামাতে নোঙর নিয়ে ব্যস্ত হয়ে মরিয়া হয়ে উঠেছে।

 

সেকারণে হঠাৎ নৌকার পালে বইতে শুরু করেছে উল্টো হাওয়া। এমপি আব্দুল ওদুদকে ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বৃহৎ অংশ। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একক হেভিওয়েট প্রার্থী হিসেবে আধিপত্য বিস্তার করলেও প্রতীক বরাদ্দের পর পাল্টে গেছে সমীকরণের চিত্র। 

গত সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে দ্বারিয়াপুর হাটে বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নোঙর প্রতীককে সমর্থন ও বিজয়ী করতে এক পথসভার আয়োজন করা হয়।

 

এতে একাত্মতা ঘোষণা করে একে একে অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী। প্রচারণার সময় তারা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল ওদুদের বিপক্ষে শ্লোগান দেন। মামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ওদুদ বিরোধী শ্লোগান দিতে দেখা যায়। তারা অভিযোগ করেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ নানাভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রধানমন্ত্রীর বাধা না থাকায় তারা বিএনএম’র প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নোঙ্গর প্রতীকের পক্ষে কাজ করবেন বলে জানান।

 

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শারিরিক অসুস্থতা নিয়েও ছুটে আসেন সভাস্থলে। এসময় তিনি গাড়ীর ভেতরে অবস্থান করে হ্যান্ড মাইকে জনতার উদ্দেশে বলেন, আমাদের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে সামনে নির্বাচনে নিয়ে আসতে হবে। জনতার উদেশ্যে তিনি বলেন তোমাদের বলছি, বুজতে পেরেছো। কোন খারাপ ব্যক্তিকে আমরা ভোট দিবো না। আমরা ন্যায় ও সত্যের পক্ষে। আগামী ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে তা প্রমাণ দেয়া হবে।

 

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি নৌকার প্রার্থী আব্দুল ওদুদ এমপিকে সমর্থন করে গত ২ ডিসেম্বর নিজের প্রার্থীতা প্রত্যাহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অথচ তিনিও নাটকীয়ভাবে নোঙর প্রতীকের প্রাথী মাওলানা আব্দুল মতিনের সমর্থনে আয়োজিত সভায় যোগদান করেন এবং সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

 

জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি প্রবীন নেতা এ্যাডভোকেট আবু নজর হোসেন খান বৃটিশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে কাজ করছি, কিন্তু আমাদের মূল্যায়ন নাই। 

সাংগঠনিক যে কর্মতৎপরতা থাকা উচিত ছিল সেটা নাই বলে আজ আমাদের এমন দূরাবস্থা। বিগত ১৫ বছরে এত উন্নয়নের পরও আমরা ২০১৮ সালের নির্বাচনে ২টি আসন হারিয়েছি, অথচ হারা উচিৎ ছিল না। হেরে যাওয়ার কারন আমাদের সাংগঠনিক ব্যর্থতা, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক তৎপরতা বলতে গেলে একদম জিরো।

চমক দেখান চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমানও। সভায় অংশ নিয়ে তিনি তার বক্তেব্য বলেন, প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন, তিনি সঠিক মাঝি নন। আব্দুল ওদুদ অনিয়ম-দুর্নীতির মাঝি। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আপনি (আব্দুল ওদুদ এমপি) শুধু যন্ত্রণা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে নৌকা দিয়েছেন কিন্তু নৌকা চালার মতো পানি এখন নাই। ইনশাআল্লাহ এবার আমরা নোঙর দিয়ে নৌকাকে আটকে রাখবো।

এমপি সাহেব চাঁপাইনবাবগঞ্জের মানুষকে বোকা বানিয়ে ফেলেছেন। এলাকায় দুই ভাইয়ের রাজ্যত্ব কায়েম করেছেন। সেই ক্ষমতা আর টিকবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর মেনে নেবে না। হটাও ওদুদ, আর হারুন (বিএনপি নেতা) তো এমনিই সরে গেছে। আমরা চাই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের একজন মাওলানাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। 

 

মেয়র বলেন, আব্দুল ওদুদের গত এক বছর মেয়াদে চাঁপাইনবাবগঞ্জে চারটি খুন হয়েছে। সব খুনের পেছনে তার হাত রয়েছে। সব মামলায় তিনি বাণিজ্য করেছেন। সাধারণ মানুষকে জেলে পাঠিয়ে বিষিয়ে তুলেছেন। ফলে তাকে আর নির্বাচিত হতে দেয়া যাবে না। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন সুষ্ঠু ভোটে যদি কোনো পক্ষ বাধা সৃষ্টি করে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর মাধ্যমে সে হাত ভেঙে দেয়া হবে। তিনি বলেন, এমপি আব্দুল ওদুদকে সন্ধ্যার পর আর শহরে খুঁজে পাওয়া যায় না। তিনি চলে যান মদের আসরে। এখন আপনাদেরই সিন্ধান্ত গ্রহন করতে হবে, আপনারা মদের পার্টিতে যাবেন না কি, মসজিদে যাবেন? আমরা একজন ঈমানদার মাওলানাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই।

 

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল মাসুদ, সদস্য তাসলিমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, ওয়ার্ড কাউন্সিলর রাজু আহম্মেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমূখ।

 

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি বলেন, আমি আওয়ামী লীগে যোগদান করে জেলাকে নৌকার ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করেছি। এখন আওয়ামী লীগ শক্তিশালী দলে পরিণত হয়েছে। বিগত ১৫ বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে আর হয়নি। এরপরেও দলছুট কয়েকজন ব্যক্তি প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে। ভোটের সুষ্ঠু পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের সব অপকর্ম বন্ধ করতে হবে। সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। অন্যথায় বিকল্প চিন্তা করতে হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকার বিষয়ে শংকা প্রকাশ করে তিনি বলেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমাকে প্রশাসনের কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে হারিয়ে দিয়েছিল, বর্তমানেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যদি বন্ধ না হয় তবে ভিন্ন চিন্তা করতে হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াব।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর