শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০০ পিএম, ২০২০-১১-০৭
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
লামা উপজেলা, পৌর ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে লামায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। আজ ৭ই নভেম্বর২০২০ইং শনিবার উপজেলা মহিলা দলের সভানেত্রী জোৎস্না বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আমির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম ভূইয়া। লামা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক। উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার পারভেজ। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুণ অর রশিদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকের হোসেন।
আমির হোসেন বলেন, বাংলাদেশের মানুষ জেলখানায় আছে। তাদের বাক স্বাধীনতা নেই। লামায় ভুয়া ৩টি মামলা করে ৩৫০ বিএনপির নেকাকর্মীকে হয়রানি করা হয়েছে। সারাদেশে মিথ্যা মামলার হিড়িক পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সুবিধা নিয়ে মানুষের জায়গা জমি দখল করছে। দেশের মানুষ শান্তিতে নেই। মানুষ সরকারকে বিশ্বাস করে না বলেই এখন তারা ভোট কেন্দ্রে যায় না।আগামী পৌর নির্বাচনে বিএনপি নির্বাচন করতে পারে। যদি বিএনপি নির্বাচনে যায় এবং আমাকে নমিনি দিলে আমি নির্বাচন করব।
আগামী নির্বাচন শুধু নির্বাচন নয়, এইটা আমাদের জন্য সংগ্রাম।আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে আমাদের মিটিং মিছিলে নেতা কর্মীরা আসতে চায় না।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited