শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০১:৪৮ এএম, ২০২০-০৭-২৪
কোতোয়ালী থানার আওতাধীন এলাকাকে মাদকশূন্য করার বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে নিজ কর্মস্থলকে "ধূমপান মুক্ত থানা" ঘোষণার মাধ্যমে কঠিন চ্যালেঞ্জে নামেন বাংলাদেশ পুলিশের গর্বিত এই কর্মকর্তা।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, "কোতোয়ালী থানা এলাকা হবে মাদকশূন্য। ইতিমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী। প্রথম ধাপ হিসেবে থানাকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি চ্যালেঞ্জের, কিন্তু অসম্ভব নয়। শুরু যখন করেছি, আশা করছি শেষ করতে পারবো।"
সংশ্লিষ্টরা জানান, মাদকশূন্য করার পরিকল্পনা তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতা প্রচারাভিযান চালানো হবে।
দ্বিতীয় ধাপে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের আত্মসমর্পণের ডেডলাইন এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃতীয় ধাপে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের সব আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। সব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক শূন্য করা হবে।
ওসি বলেন, "ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ১৫টি বিটে অভিযোগ বক্স বসানোর কাজও চলছে। এরপর পাড়ায় পাড়ায় সচেতনতা চালানো হবে এবং সামাজিকভাবে বয়কটের কাজ শুরু হবে।"
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited