শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৭ পিএম, ২০২০-১১-১৩
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-নগরীর বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিকের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪ নম্বরের রোডের ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযানে চালিয়ে এসব টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে ঢাকায় ইয়াবা বিক্রির পর অস্ত্র সংগ্রহ করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে বাকলিয়া থেকে অস্ত্রসহ একজন ও পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও একজনকে আটক করে পুলিশ। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান।
সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।
এছাড়া ওই বাসা থেকে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটক চারজন হলেন- মাসুদ ফোরকান, তার স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল।
অভিযানে নেতৃত্ব দেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান। এতে অংশ নেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ, সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited